ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ২১ ফেব্রুয়ারি ২০২৩
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় উজ্জ্বল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুড়মারি এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল রাজশাহী জেলার চারঘাট উপজেলার বর্কতুর নন্দনগাছি গ্রামের জামাল উদ্দীনের ছেলে। উজ্জ্বল হোসেন একটি ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করায় তেঁতুলিয়ায় ভাড়া বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন সকালে মোটরসাইকেলযোগে তেঁতুলিয়া থেকে দিনাজপুরে যাচ্ছিলেন। পথে দেবনগর ইউনিয়নের মাগুড়মারি চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উজ্জ্বল হোসেনকে সড়কে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা উজ্জ্বলকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!