সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের জাগুরজুলি সংলগ্ন রওজাতুল উলুম মাদরাসার সামনে ও গৌরীপুর এলাকায় দুর্ঘটনা দুইটি ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার আশোকতলা গ্রামের মো. ওহাব মিয়ার ছেলে আজমির হোসেন হৃদয় এবং আবদুল কাদের দৌলতপুর বালুতোপা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার দুপুর ১টায় মহাসড়কের জাগুরজুলি সংলগ্ন রওজাতুল উলুম মাদরাসার সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল চালক মো. আজমির হোসেন হৃদয়কে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই সুলতান উদ্দিন জানান, হৃদয় মোটরসাইকেলে আলেখাচর দিয়ে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক হৃদয়কে চাপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকসহ চালক পালিয়ে গিয়েছেন।
এদিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরিপুরে কাভার্ডভ্যান চাপায় আবদুল কাদের নামে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এক গাড়ি চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।