[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ফাইল ফটো
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাকের ধাক্কায় জাহিদ হাসান এবং আবদুল ওয়াহেদ নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের বটতলা পোড়াগ্রাম এলাকায় গাইবান্ধা-সাঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী এলাকার বাসিন্দা এবং আবদুল ওয়াহেদ গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জাহিদ ও ওয়াহেদ মোটরসাইকেলযোগে সদর উপজেলার বাদিয়াখালী বাজার থেকে সাঘাটা উপজেলার ভরতখালী যাচ্ছিলেন। তারা বিকেল ৫টার দিকে বটতলা পোড়াগ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হন।
.png)
সাঘাটা থানার ওসি রাজু সরকার জানান, এ দুর্ঘটনার পর ট্রাকসহ চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!