[ দেশজুড়ে ]
জামালপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
দুর্ঘটনাকবলিত ট্রাক- ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় শাহাবুদ্দিন নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়ের জাঙ্গালীয়া বাজার এলাকায় ঢাকা-মাদারগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন জাঙ্গালীয়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শাহাবুদ্দিন বিকেলে উপজেলার রায়ের জাঙ্গালীয়া কালুর মোড় এলাকায় ঢাকা-মাদারগঞ্জ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন। এ সময় বালিজুড়ীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
মাদারগঞ্জ থানার ওসি মাহাবুব জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!