রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পৃথক স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।
স্থানীয়রা জানান, রোববার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় ট্রাকচাপায় ভ্যানচালক রাজু শেখ নিহত হন। নিহত রাজু সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলা আসছিল।
.png)
অপরদিকে, একই মহাসড়কের আরামবাগ নামক স্থানে বেলা ১১টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির নামে এক পথচারী নিহত হন। এ সময় মোটরসাইকেল চালক সুদীপ্ত বনিক মারাত্মক আহত হন। উভয়ের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার এসআই গণেশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।