খুলনার দাকোপ উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. দেলোয়ারকে গ্রেফতার করেছে র্যাব- ৬। শুক্রবার তাকে মহসনগরীর সাচিবুনিয়া থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর এএসপি তারেক আমান বান্না জানান, শিশুটি মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যান। ৫ এপ্রিল সকালে ওই শিশুটি নানা বাড়ির একটি ঘরে ঘুমিয়ে থাকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দেলোয়ার গাজী তাকে ঘুম থেকে জাগিয়ে কাপড়-চোপড়, মেহেদি ও জুতা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে দেলোয়ার গাজী দ্রুত পালিয়ে যান। ঘটনাটি জেনে শিশুটির মা দেলোয়ারকে আসামি করে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
.png)
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ জানতে পারে ওই আসামি খুলনার লবনচরা থানা এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে র্যাব সেই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। পরে তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।