কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলায় উৎপাদিত ধান ও চালের মধ্যে রয়েছে আউশ, রোপা আমন, বোনা আমন ও বোরো। ২০১৯-২০ অর্থ বছরে আউশ আবাদ হয়েছে ২৪৮৭৫ হেক্টর। চাল উৎপাদন হয়েছে ৫৫৮১৬ টন। বোরো-আমন আবাদ করা হয়েছে ২৯৩৮১০ হেক্টর। চাল উৎপাদন ৮১১৪০০ টন। বোনা আমন আবাদ ৯৮৩৫হেক্টর। চাল উৎপাদন ১১৯৩৫ টন এবং বোরো ধান আবাদ ২৩৩৩৪০ হেক্টর এবং চাল উৎপাদন ১০৩৫৬৪৭ টন।
২০২০-২১ অর্থ বছরে আউশ আবাদ হয়েছে ২৬৭৯০ হেক্টর। চাল উৎপাদন হয়েছে ৬২১৭৯ টন। বোরো আমন আবাদ করা হয়েছে ২৯৮০৫৫ হেক্টর। চাল উৎপাদন ৮০৮২০৩ টন। বোনা আমন আবাদ ১০৭৭০ হেক্টর। চাল উৎপাদন ১২৯৫০ টন এবং বোরো ধান আবাদ হয়েছে ২৪০৪১০হেক্টর এবং চাল উৎপাদন ১০৫৪৪৫২ টন।
.png)
২০২১-২২অর্থ বছরে আউশ আবাদ হয়েছে ২৫৪৯০ হেক্টর। চাল উৎপাদন হয়েছে ৫৮৮৩৫ টন। বোরো আমন আবাদ করা হয়েছে ২৯৯১১০ হেক্টর। চাল উৎপাদন ৮২৬৮৩১ টন। বোনা আমন আবাদ ১০৫১৮ হেক্টর। চাল উৎপাদন ১২৬৫৩ টন এবং বোরো ধান আবাদ হয়েছে ২৪৮৮৯২ হেক্টর এবং চাল উৎপাদন ১০৮২৪১০ টন।
জানা যায়, গত বছর ভরা মৌসুমে প্রয়োজনের তুলনায় বৃষ্টি কম হয়েছে। ফলে আবাদে মারাত্মক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ধানের আমনের ক্ষতি হয়েছে। এই সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে কৃষক ফসল আবাদ করে তাদের স্বপ্ন পূরণ করেছেন। কৃষকদের সরকার প্রণোদনা দিয়েছে। মাঠ পর্যায়ে সঠিক তদরকি করেছে কৃষি সম্প্রসারণ অধিদফর। এ বছরে বোরো আবাদের সময় আবহাওয়া অনুকূলে রয়েছে। বিগত তিন বছরে ধানের উৎপাদন ভালো হয়েছে। ফলে চালের উৎপাদন বেড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ফরিদুল হাসান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ ভালো হয়েছে। সরকার কৃষকদের প্রণোদনা দিয়েছে। এই অঞ্চল চাল উৎপাদনে সফলতা পেয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের সঠিক পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।