ওই ইজিবাইক চালকের নাম মো. রাফি ইসলাম। তিনি তালা উপজেলার শুকদেবপুর তেতুলিযা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। খুলনার দৌলতপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
লবনচরা থানার ওসি এনামুল হক জানান, স্থানীয়রা সোমবার দুপুর আড়াইটার দিকে ডেসটিনির পরিত্যক্ত মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
.png)
তিনি আরো জানান, রাফি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। রোববার বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায়নি। রাফি যে ইজিবাইকটি চালাতেন সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বুকে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
খুলনা মেট্রো পুলিশের উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, রাফি খুলনার দৌলতপুরে ইজিবাইক চালাতেন। রোববার রাতে লবনচরা থানা এলাকার নির্জন জায়গায় ছদ্মবেশী যাত্রী তাকে এখানে নিয়ে আসেন। পরে তাকে ভারি বস্তু দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। তারপর ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। প্রথমে মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে রাফির ব্যবহৃত মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। রাফির পরিবারকে খবর দেওয়া হয়েছে।