ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ১০ এপ্রিল ২০২৩
আখাউড়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা
দোকানে অভিযান -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদফতর। লেভেল বিহীন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় তাদেরকে এ জরিমানা করা হয়।

সোমবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময়  স্থানীয় ব্যবসায়ীদের সতর্কবার্তাও দেওয়া হয়।

Advertisement

অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। পরে ভেজাল পণ্যগুলো রাস্তার পাশে আগুন দিয়ে পোড়ানো হয়।

অভিযানে থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

সহকারী পরিচালক মো. মেহেদি হাসান বলেন  লেভেল বিহীন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় চিপস, আচার ও ঝালমুড়ি বিক্রির অপরাধে ২ মুদি ব্যবসায়ীকে জাতীয় ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!