ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে আগুনে পুড়ল ৫০ বিঘা পানের বরজ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ১০ এপ্রিল ২০২৩
ঝিনাইদহে আগুনে পুড়ল ৫০ বিঘা পানের বরজ
আগুনে পুড়ে গেছে প্রায় ৫০ বিঘা জমির পানের বরজ- ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে গেছে অন্তত ৫০ বিঘা জমির পানের বরজ। এতে ৫০ থেকে ৬০ জন কৃষকের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল ১০টার দিকে হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর শ্রীরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় কৃষক মারুফ লস্কর বলেন, সকালে মাঠে কয়েকজন কৃষক কাজ করার সময় পানের বরজে আগুন দেখতে পান। পরে তাদের চিৎকারে মাঠে গিয়ে দেখি পানের বরজে আগুন জ্বলছে। আমারও দুই বিঘা পানের বরজ পুড়ে গেছে।

Advertisement

ফারুক হোসেন নামে ক্ষতিগ্রস্ত অপর এক কৃষক জানান, তারও দুই বিঘা পানের বরজ পুড়ে গেছে। এতে তার ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই আগুনে সবমিলিয়ে কৃষকদের প্রায় আড়াই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বিড়ি কিংবা সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!