সোমবার বিকেলে উপজেলার তালুকদার বাজার এলাকায় হেলিকপ্টারে নামেন তারা। তাদের দেখতে গ্রামবাসী সেখানে ভিড় করেন। এ সময় দম্পতিকে শুভেচ্ছা জানানো হয়। রাকিব পাতাকাটা ৮ নম্বর ওয়ার্ডের মো. আলতাফ হোসেন হাওলাদারের ছেলে। রাকিব পেশায় মেরিন ইঞ্জিনিয়ার।
এ বিষয়ে রাকিবের বাবা আলতাফ হাওলাদার জানান, তার দুই ছেলের মধ্যে রাকিব ছোট। দেড় বছর আগে রাকিবের পারিবারিকভাবে গলাচিপা গোল খালী এলাকার আব্দুল কালাম মাস্টারের মেয়ে তুলি আক্তারের সঙ্গে বিয়ে হয়। তাদের দুইজনের হেলিকপ্টারে আসার ইচ্ছা ছিল। সেকারণেই হেলিকপ্টারে বাউ বাড়িতে নিয়ে এসেছে রাকিব।
.png)
রকিবুল ইসলাম রাকিব জানান, তার বিয়ের পরেই হেলিকপ্টারে বাড়িতে বউ বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা জাগে। সেই ইচ্ছা পূরণ করতে পেরে আনন্দিত বলেও জানান তিনি।