ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বানেশ্বরে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

পুটিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১১ এপ্রিল ২০২৩
বানেশ্বরে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে পরিচ্ছন্নতাকর্মী পোলান ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। নিহত পোলান বানেশ্বর কাচারি পাড়া এলাকার পোকরার ছেলে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বানেশ্বর বণিক সমিতির সদস্য রমজান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পোলান বানেশ্বর হাটের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। মঙ্গলবার ভোরে নাটোর-রাজশাহী সড়কের বানেশ্বর হাটে যাচ্ছিলেন। পেছন থেকে নাটোর থেকে রাজশাহীগামী ট্রাক এসে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

Advertisement

পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে। গুরুতর আহত পোলান রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরো দুইজন আহত হয়েছেন। তাদের নাম ঠিকানা জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!