ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুতায়িত হয়ে পড়েছিল কৃষক

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ১১ এপ্রিল ২০২৩
বিদ্যুতায়িত হয়ে পড়েছিল কৃষক
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা মানিকতলা পাড়ার হাবিবুর রহমান সরদারের ছেলে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের মাঠে নিজের মোটরচালিত সেচ পাম্পে এ ঘটনা ঘটে।

Advertisement

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ১১টার দিকে গ্রামের মাঠে নিজের মোটরচালিত সেচ পাম্প দিয়ে ধানক্ষেতে পানি দিতে যান। সেখানে বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে নিজেই বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করার এক পর্যায়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের জনৈক সাকু গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সেচ পাম্পের পাশে তাকে পড়ে থাকতে দেখেন। পরে অন্য কৃষকদের খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করেন। তবে ওই কৃষক ঘটনাস্থলে মারা যান।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!