ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে ভিডিও কলে রেখে অভিমানী স্বামীর বিষপান

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৫, ১১ এপ্রিল ২০২৩
স্ত্রীকে ভিডিও কলে রেখে অভিমানী স্বামীর বিষপান
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের অভয়নগরে স্ত্রী’র উপর অভিমান করে স্বামী আল মামুন (২২) বিষপান করে। মোবাইলের ভিডিও কলে তার স্ত্রীকে রেখে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করে। সোমবার রাত সাড়ে দশ টায় উপজেলার সিংগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

সাত মাস আগে অভয়নগরের সিংগাড়ী গ্রামের আমিনুর মোল্যার পুত্র আল মামুনের সঙ্গে নড়াইলের আউরিয়া গ্রামের আজাহার শিকদারের কন্যা জিনিয়া আক্তার আঁখি’র(২২) বিবাহ হয়। তাদের সংসারে তেমন বনিবনা ছিল না বলেও জানা যায়। গত ২ মার্চ স্ত্রী জিনিয়া আক্তার আঁখি অনার্স পরীক্ষা দেবার জন্য শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়। পরে সে তার শশুর বাড়িতে ফিরে আসতে অস্বীকৃতি জানায়।

স্বামী আল মামুন তাকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করলেও সে তার সংসারে ফিরে না আসায় ক্ষোভে স্ত্রীকে ভিডিও কলে রেখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। বর্তমানে সে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।

Advertisement

আল মামুনের মা লাভলী বেগম জানায়, এমন একটা ঘটনা ঘটলেও আমার ছেলে বউ বা তার পরিবারের কেউ এখন পর্যন্ত আমার ছেলের কোন খোঁজ খবর নেইনি। শুনেছি আমার ছেলে বউয়ের অন্য এক জনের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ বিষয়ে জানতে স্ত্রী জিনিয়া আক্তার আঁখির মুঠো ফোনে কয়েক বার ফোন দিলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: শোভন বিশ্বাস জানান, গত সোমবার রাতে আল-মামুন নামের এক যুবক বিষপান করে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন হাসপাতালে ভর্তি আছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!