ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবচরে বিষধর সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৭, ১১ এপ্রিল ২০২৩
শিবচরে বিষধর সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুর জেলার শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার(১০ এপ্রিল) রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। 

একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা! উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

Advertisement

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮ টার দিকে শিশুটি ঘরের সিঁড়িয়ে গিয়ে পা ঝুলিয়ে বসে। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কোন কিছুর কামড়ের চিহ্ন। এর পরেই সিঁড়ির নিচে সাপ দেখতে পায়। পরক্ষণে শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্মরত ডাক্তারের পরামর্শক্রমে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা রাকিব খান বলেন, ঘরের দুয়ারে সিড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল! মেয়েটিকে বাঁচানো গেলো না।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!