ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, জরিমানা সাড়ে ৪ লাখ 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৭, ১২ এপ্রিল ২০২৩
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, জরিমানা সাড়ে ৪ লাখ 
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে জরিমানা

নোয়াখালীর চৌমুহনীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও প্রতারণার অভিযোগে ৩ কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অন্য ব্র্যান্ডের লোগো সম্বলিত প্যাকেট জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

জানা যায়, ঈদুল ফিতরকে সামনে রেখে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নামী ব্রান্ডের মোড়কে নিম্নমানের সেমাই তৈরির হিড়িক পড়ে চৌমুহনীর বিভিন্ন সেমাই কারখানায়। যেখানে ব্যবহ্নত হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল। পরে নামি ব্র্যান্ডের মোড়ক নকল করে বাজারজাতের অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও স্যাঁতস্যাঁতে পরিবেশে সেমাই তৈরি, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আনন্দ, বিউটিফুল ও কর্ণফুলি লাচ্ছা সেমাইয়ের স্বত্বাধিকারীকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত জানান, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি ও নামি ব্র্যান্ডের মোড়ক নকল করে বাজারজাতের অভিযোগ পাওয়া যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে চৌমুহনী পৌরসভার দক্ষিণ হাজীপুর এলাকার আনন্দ, বিউটিফুল, কর্ণফুলী নামে সেমাই কারখানাকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!