ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গ্রেফতারী পরোয়াভূক্ত ৪ জন, মাদক ব্যবসায়ী ১ জন ও খুন মামলার এজাহারভুক্ত ২ জন রয়েছে। এ সময় ১ জনের থেকে ১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মল্লুক হোসেন, অরুন সাহা, হারাধন সাহা, সাবিনা ইয়াসমিন, মামুন মিয়া, হাবিবা আক্তার সাফিয়া ও সুমাইয়া আক্তার ইমা। তারা আখাউড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।
.png)
আটককৃতদের বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘণ্টা পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী ও খুনের মামলার এজাহার নামীয়সহ ৭ জনকে আটক করা হয়।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ও গ্রেফতারী পরোয়াভুক্ত খুনের মামলার আসামিকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।