[ দেশজুড়ে ]
কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে নিথর হোটেল ব্যবসায়ী
ফাইল ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক আকন (৫০) নামে এক খাবার হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক আকনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফারুক আকন হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় দোকানের ফ্রিজ সরানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!