ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নকল ও লাগেজ পণ্য বিক্রি, গুনতে হলো জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১৩ এপ্রিল ২০২৩
নকল ও লাগেজ পণ্য বিক্রি, গুনতে হলো জরিমানা
কসমেটিকস দোকানে অভিযান -ছবি: ডেইলি বাংলাদেশ

নকল প্রসাধনী ও ভ্যাট ফাঁকি দেওয়া লাগেজ পণ্য বিক্রির অভিযোগে মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়া বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে আয়েশা আবেদ কসমেটিকসকে ১৫ হাজার, ইভা ফ্যাশন অ্যান্ড কালেকশনকে ৫ হাজার ও সাজ কসমেটিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

আসাদুজ্জামান রুমেল জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত অবৈধ ও নকল প্রসাধনী ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর ও ৩৬ আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!