[ দেশজুড়ে ]
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজশাহী
ছবি: সংগৃহীত
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দুই সপ্তাহ ধরে মৃদু ও মাঝারি তাপপ্রবাহের পর বৃহস্পতিবার শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে রাজশাহীর তাপমাত্রা বেড়েই চলেছে। বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ।
.png)
আবদুস সালাম আরও বলেন, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!