[ দেশজুড়ে ]
ঝিনাইদহে তাপদাহে বিপর্যস্ত জনজীবন
ফাইল ফটো
ঝিনাইদহে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল ৮টার পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। বিওকল সাড়ে ৫টা পর্যন্ত তাপমাত্রার বারুদ উঠতে থাকে।
গত কয়েকদিন ধরে মাঝারি তাপপ্রবাহে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। প্রচন্ড তাপদহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।
জেলা শহরের রিকশাচালক আশাদুল ইসলাম বলেন, আমি প্রতিদিন ১৫ কিলোমিটার দূর সদর উপজেলার নারিকেলবাড়ীয়া এলাকা থেকে পেটের তাগিদে শহরে এসে রিকশা চালায়। কিন্তু গত কয়েক দিনের প্রচন্ড তাপপ্রবাহের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে।
.png)
অপরদিকে প্রচন্ড তাপপ্রবাহে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। আবার কিছু মানুষ অনেকটাই কাজের চাপে বাড়ি থেকে বের হয়ে একটু স্বস্তি পেতে গাছের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!