ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাটের ওপর পড়েছিল আওয়ালের গলায় তার জড়ানো ও রক্তাক্ত মরদেহ 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১৫ এপ্রিল ২০২৩
খাটের ওপর পড়েছিল আওয়ালের গলায় তার জড়ানো ও রক্তাক্ত মরদেহ 
নিহত আব্দুল আওয়াল

নেত্রকোণার কলমাকান্দায় গলায় তার জড়িয়ে ও শরীরে কাঁচ দিয়ে আঘাত করে যুবলীগ নেতা আব্দুল আওয়ালকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার রাতে উপজেলার সদর ইউপির বাজারের মাছ মহাল সংলগ্ন ওই নেতার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল আওয়াল উপজেলার সদর ইউপির মাছ মহল এলাকার মৃত কেফায়েত উল্লাহ টিপুর বড় ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ছিলেন।

আওয়ালের ছোট ভাই মো. রাসেল জানান, শুক্রবার রংছাতি ইউপির পাঁচগাঁও এলাকায় যান আওয়াল। সন্ধ্যায় তার বাসার প্রতিবেশি ফোন করে জানান আওয়ালের হাত থেকে রক্ত পড়ছে। খবর পেয়ে তিনি বাসায় এসে দেখেন নিজ বসতঘরে খাটের ওপর আওয়ালের গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে কাঁচের আঘাত। রাসেলের দাবি আওয়ালকে হত্যা করা হয়েছে। 

Advertisement

স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা নিজ ঘরে ওই যুবকের গলায় ডিশের তার জড়িয়ে ও শরীরের বিভিন্ন স্থানে কাঁচ দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তারাবীহ নামাজের সময় খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!