ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদের গাড়ি পাহাড়ের খাদে, ঘটনাস্থলেই নিথর ২

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৩, ১৬ এপ্রিল ২০২৩
চাঁদের গাড়ি পাহাড়ের খাদে, ঘটনাস্থলেই নিথর ২
ফাইল ফটো

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

শনিবার সন্ধ্যায় উপজেলার দুর্গম ফারুয়া ইউপির সীমান্ত সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ২০ বছরের মিনহাজুল করিম এবং ২৩ বছরের মোহাম্মদ নাঈম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় তিনজন মিলে চাঁদের গাড়িতে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন থেকে রাজস্থলী উপজেলায় আসছিলেন। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয়রা।

Advertisement

রাজস্থলী থানার ওসি জাকির হোসেন বলেন, রোববার মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!