ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্ব, শ্রমিককে গলা কেটে হত্যা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০২, ১৬ এপ্রিল ২০২৩
জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্ব, শ্রমিককে গলা কেটে হত্যা
ফাইল ফটো

পাবনার বেড়া উপজেলায় জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে হাসান আলী নামে এক শ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার সকালে বেড়া পৌর এলাকার সরকারি বিবি স্কুলের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান আলী পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা।

নিহতের ভাই হেলাল বলেন, আমার ভাই রাজমিস্ত্রির কাজ করলেও জুয়া খেলায় আসক্ত ছিলেন। জুয়ার টাকা নিয়ে অন্য জুয়াড়িদের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাকে খুন করা হতে পারে ধারণা করা হচ্ছে।

Advertisement

বেড়া থানার ওসি হাদিউল ইসলাম জানান, সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!