ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে ছয় বন্দুকসহ আটক ১ 

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ১৬ এপ্রিল ২০২৩
শেরপুরে ছয় বন্দুকসহ আটক ১ 
শেরপুরে ছয় বন্দুকসহ যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ 

শেরপুর সীমান্তে ৬ বন্দুকসহ মাসুম বিল্লাহ ওরফে বুলবুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে শনিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামারুজ্জামান জানান, নালিতাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীমান্ত পথে অবৈধভাবে একটি অস্ত্রের চালান আসছে। সে প্রেক্ষিতে গত শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী সমশ্চুরা লালটেঙ্গুর পাহাড়ের কাছে বারোমারী সীমান্ত সড়কে ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে থামার সংকেত দেয়। এ সময় অটোচালক লাফ দিয়ে পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই অটো থেকে ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাবের ছেলে মাসুম বিল্লাহ ওরফে বুলবুলকে ৬টি অস্ত্রের প্যাকেটসহ আটক করা হয়। 

পুলিশ সুপার কামারুজ্জামান আরো জানান, অস্ত্রগুলো প্রাথমিকভাবে এয়ারগান সদৃশ্য মনে হলেও তা এক্সপার্টের কাছে পাঠানো হবে। মারণাস্ত্র প্রমাণ হলে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মামলা দায়ের করা হবে। আপাতত অভিযুক্তের বিরুদ্ধে চোরাকারবারী হিসেবে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

এ দিকে গ্রেফতার মাসুম বিল্লাহ জানান, চোরাচালানের সঙ্গে সাইদুল ইসলাম ও মনির নামে তার আরো দুইজন সহযোগী জড়িত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!