[ দেশজুড়ে ]
ঝিনাইদহে শিশু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আরিফুল হকের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অজিত কুমার বিশ্বাস জানান, ২০১৩ সালের ১২ জুলাই বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। ছয়দিন পর গ্রামের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একই বছরের ১৯ জুলাই পাঁচজনকে সন্দেহভাজন আসামি করে হরিণাকুন্ডু থানায় মামলা করেন। আসামি আসাদুলকে গ্রেফতার করা হলে জিজ্ঞাসাবাদে শিশু হত্যার কথা স্বীকার করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!