[ দেশজুড়ে ]
পাহাড় রক্ষায় ব্যবস্থা নেবে চসিক
ফাইল ফটো
শিগগির জেলা প্রশাসন ও সিডিএ’র সমন্বয়ে শক্তিশালী কমিটি করে পাহাড় রক্ষায় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
রোববার বিকেলে চসিক কার্যালয়ে পরিবেশ সংগঠকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা জানান তিনি।
এ সময় মেয়র বলেন, ছোটবেলা থেকে দুই নম্বর গেট পার হলেই পাহাড় দেখতে পেতাম। এখন সেখানে বিরানভূমি, পাহাড়ের কোনো চিহ্ন নেই। চট্টগ্রামের সন্তান হিসেবে এ দৃশ্য আমাকে পীড়া দেয়। পাহাড় রক্ষায় যেকোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। কারণ বর্তমানে যেভাবে পাহাড় কাটা হচ্ছে, এ অবস্থা চলতে থাকলে আগামীতে চট্টগ্রাম পাহাড় শূন্য হয়ে পড়বে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন মেয়র।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!