[ দেশজুড়ে ]
হিট স্ট্রোকে সাবেক ফুটবলারের মৃত্যু
নুরে আলম কবির
চাঁদপুর পুরানবাজার ভাই ভাই স্পোটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার নুরে আলম কবির হিট স্ট্রোকে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর।
সোমবার সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি জেলার বিভিন্ন দলে ফুটবল খেলায় অংশ নিতেন।
জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে ভাই ভাই স্পোটিং ক্লাবে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এ সময় তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!