ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০০, ১৮ এপ্রিল ২০২৩
কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আনিসুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার রাত ১১টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান।

এর আগে দুপুর আড়াইটার দিকে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ লারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আনিসুর রহমান চট্টগ্রামের বাঁশখালী ২-নম্বর সরল এলাকার বদরুজ্জামানের ছেলে। 

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে কক্সবাজার সদর ঝিলংজা ইউপিস্থ পূর্ব লারপাড়া ও পশ্চিম লারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন ধরে কক্সবাজার-মহেশখালী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিল বলে স্বীকার করেন। আটকের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!