ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে পথশিশুরা পেল ঈদের রঙিন জামা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ১৯ এপ্রিল ২০২৩
নরসিংদীতে পথশিশুরা পেল ঈদের রঙিন জামা
নরসিংদীতে পথশিশুরা পেল ঈদের রঙিন জামা -ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেছে ‘আলোকিত নরসিংদী’ নামের একটি সামাজিক সংগঠন।

বুধবার (১৯ এপ্রিল) সকালে নরসিংদী সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে প্রায় শতাধিক পথশিশুদের মাঝে এ জামা বিতরণ করা হয়। 

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।

Advertisement

এতে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম ভূইয়া, নরসিংদী ইনডিপেনডেনস কলেজে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজমুল হাসান, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস প্রমুখ।

এ সময় পথশিশুদের অধিকার, তাদের সুরক্ষা ও স্বাস্থ্য সেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনা শেষে প্রায় শতাধিক পথশিশুর মাঝে ঈদের নতুন জামা তুলে দেন তারা। ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা।

আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, সবার প্রচেষ্টায় এই সংগঠন এগিয়ে চলছে। অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা আছি এবং থাকব। আজ রঙিন জামা বিতরণ করে প্রায় শতাধিক পথশিশুর মাঝে হাসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। প্রতি বছরই আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!