ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নগরকান্দায় পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ১৯ এপ্রিল ২০২৩
নগরকান্দায় পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বুধবার সকাল ৮টার দিকে নগরকান্দার ঝাটুরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নান্টু আকন্দ বরিশালের কাউনিয়া থানার শাপানিয়া এলাকার ছাত্তার আকন্দের ছেলে। আহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম উপজেলার আব্দুল হাইয়ের ছেলে হৃদয়, একই জেলার গোইট্টা গ্রামের রশিদ হাওলাদারের ছেলে মো. তারেক, বরিশালের এয়ারপোর্ট থানার কোলচার এলাকার নবাব আলী হাওলাদারের ছেলে মো. রাজ্জাক, একই জেলার শাহপরান এলাকার মো. জামালের ছেলে সাজ্জাদ এবং বাগেরহাটের মোল্লার হাট উপজেলার কাহালপুর এলাকার সোলেমান শেখের ছেলে চুন্নু শেখ।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম জানান, ঝাটুরদিয়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!