[ দেশজুড়ে ]
যশোরে মেশিনে প্রাণ গেল মিল শ্রমিকের
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকার সিডল টেক্সটাইল মিলস লিমিটেডের রোল মেশিনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মধ্য রাতে মিলের ব্যাসিং সাইডে কাজ করার সময় আলামিন গাজী নামে ঐ শ্রমিকের পুরো শরীর রোল মেশিনে ঢুকে কাটা পড়ে।
নিহত আলামিন গাজী উপজেলার ধোপাদী পশ্চিম গাজীপাড়া গ্রামের শরিফুল ইসলাম গাজীর ছেলে।
.png)
আলামিনের চাচা রবিউল ইসলাম জানান, আলামিন প্রতিদিনের মতো রাতের ডিউটি করতে মিলে যায়। রাত ৩টার দিকে খবর পাই মিলের ব্যাসিং সাইডে কাজ করতে গিয়ে মেশিনে কেটে মারা গেছে।
শিল্পাঞ্চল পুলিশের উপ পরিদর্শক রুহুল আমিন বলেন, আলামিন গাজী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিলের রোল মেশিনে কাটা পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!