ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের ছুটিতে বাড়িতে এসে ধর্ষণে ব্যর্থ হয়ে ফুপাতো বোনকে হত্যা

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১০:৫৮, ২০ এপ্রিল ২০২৩
ঈদের ছুটিতে বাড়িতে এসে ধর্ষণে ব্যর্থ হয়ে ফুপাতো বোনকে হত্যা
ফাইল ফটো

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে সাত বছরের ফুপাতো বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ১৩ বছরের মামাতো ভাই হাবিবুল্লাহকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউপির গুচ্ছগ্রাম এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। আটককৃত হাবিবুল্লাহ ওই শিশুর মামাতো ভাই। সে একই উপজেলার দন্ডপাল ইউপির শ্মশানকালী এলাকার আব্দুর রশিদের ছেলে।

জানা গেছে, পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করতে এসে পাশের ইউনিয়নে ফুফুর বাড়িতে বেড়াতে যায় হাবিবুল্লাহ। বুধবার রাত ১০টার দিকে ফুপাতো বোনকে ফুসলিয়ে বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায় সে। সেখানে প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে গলা টিপে হত্যা করে ওই কিশোর।

Advertisement

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, সুরতহালে শিশুটির গলায় ও মুখে দাগ দেখা গেছে। শরীরের বিভিন্ন অংশেও দাগ রয়েছে। ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে শিশুটির মামাতো ভাইকে আটক করা হয়েছে। 

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!