ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে দুস্থরা পেলেন পুনাকের ঈদ উপহার 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ২০ এপ্রিল ২০২৩
রাজবাড়ীতে দুস্থরা পেলেন পুনাকের ঈদ উপহার 
পুনাকের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে ২০০ দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলশেডে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী মধ্যে রয়েছে- শাড়ি, চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাই ও গুঁড়া দুধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী তামান্নুর মোস্তারী।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিমের সহধর্মিণী ও পুনাক সদস্য আছমা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সালাহউদ্দিনর সহধর্মিনী ও পুনাক সহ-সভাপতি ফেরদৌসি ইয়াসমিন। 

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবির ওসি মনিরুজ্জামান খান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ সাইদুর রহমান প্রমুখ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!