[ দেশজুড়ে ]
পীরগঞ্জে তুলার গোডাউনে আগুন
পীরগঞ্জে তুলার গোডাউনে আগুন -ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি তুলার গোডাউন ও তিনটি পরিবারের ঘড় আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পাভেল সিনেমা হল এলাকায় একটি বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, বুধবার রাত ২টার দিকে শহরের পাভেল সিনেমা হল এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। সেই আগুন পার্শ্ববর্তী তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
.png)
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন, তিন হাজার টাকা ও শুকনা খাবার বিতরণ করা হয়। উপজেলা ইউএনও শাহরিয়ার নজির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!