ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে সোনা-ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ২২ এপ্রিল ২০২৩
টেকনাফে সোনা-ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণকারী মাদককারবারি ইদ্রিসের বাড়িতে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা, ২০ ভরি সোনা এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইদ্রিস পালিয়ে গেলেও তার সহযোগী রোহিঙ্গা মো. কাশেমকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে টেকনাফের সাবরাং ইউনিয়নের লেজিরপাড়ায় এ অভিযান চালানো হয়। আটককৃত রোহিঙ্গা যুবক কাশেম মাদককারবারি ইদ্রিসের বাড়িতেই বসবাস করে আসছিলেন।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেজিরপাড়ার ইয়াবাকারবারি ইদ্রিসের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় ৭০ হাজার ইয়াবা, ২০ ভরি ১২ আনা সোনা এবং নগদ এক লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে আটক করা হয় কাশেম নামে এক রোহিঙ্গা যুবককে।

Advertisement

ওসি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার প্রকৃত মালিক ইদ্রিস। তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রথম দফায় আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবাকারবারির একজন। আত্মসমর্পণের পরেও তার নেতৃত্বে মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছিল।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!