ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন কলেজছাত্র, নিলেন চিরবিদায়

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ২২ এপ্রিল ২০২৩
বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন কলেজছাত্র, নিলেন চিরবিদায়
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার বেনীয়ালী নামক স্থানে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফতেপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৬)।

স্থানীয় এবং পুলিশ সূত্র জানিয়েছে, ঈদের দিন বিকেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী বেলতলা গির্জার পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান হোসেন (১৬) রাস্তার ওপর পড়ে গেলে সেখানেই তিনি মারা যান।  

নিহতের বাড়ি ঝিকরগাছার গদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামে। তিনি ইসরাফিল হোসেনের পুত্র এবং একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

Advertisement

নাভারন হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মফিজুল ইসলাম জানান, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!