ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে তেলের গোডাউনে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:২২, ২৩ এপ্রিল ২০২৩
গোপালগঞ্জে তেলের গোডাউনে আগুন
ছবি: প্রতীকী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তেলের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট।

শনিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ঘাঘর বাজারে একটি তেলের গোডাউনে আগুন লাগে।

Advertisement

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সিরাজুল ইসলাম জানান, ১০টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি খারাপ দেখে পার্শ্ববর্তী আরও দুটি ইউনিট এনেছি। তারাও আমাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!