[ দেশজুড়ে ]
এক ঘণ্টার আগুনে পুড়লো বসতবাড়ি
ফাইল ফটো
গাইবান্ধা সদর উপজেলার গংলার ডোবায় আগুনে পুড়ে বসতবাড়ির চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার সন্ধ্যায় ঘাগোয়া ইউপি গংলার ডোবা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনার পর প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী ও গাইবান্ধা ফায়ার সার্ভিস।
জানা গেছে, গোয়াল ঘর থেকে আগুন লেগে মৃত জিয়ারত উল্লার ছেলে নুরজামান ব্যাপারীর একটি বসতঘরের চারটি কক্ষ ও আসবাবপত্র এবং টাকা পুড়ে যায়।
.png)
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাকির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!