[ দেশজুড়ে ]
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে খণ্ড-বিখণ্ড কিশোরের দেহ
ফাইল ফটো
চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার নামে এক কিশোরের দেহ খণ্ড-বিখণ্ড হয়েছে।
সোমবার দুপুরে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ওয়ারুক রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পার্শ্ববর্তী এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মহীন উদ্দিন ও সাদ্দাম হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের দিকে প্রবেশ করছিল। ওই সময় ছাদে অন্যযাত্রীর সঙ্গে ছিলেন পারভেজও। একপর্যায়ে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে ট্রেনের নিচে কাটা পড়ে খণ্ড-বিখণ্ড হয়ে যায় তার দেহ। তাৎক্ষণিক ঘটনাটি চাঁদপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়।
.png)
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, ঘটনাটি আমরা জেনেছি। মরদেহ উদ্ধার করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!