[ দেশজুড়ে ]
টেকনাফে রোহিঙ্গা নেতাকে হত্যা
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির নেতা (ব্লক মাঝি) মনিরা বেগমের ঘরে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় গুলিতে নিহত হয়েছেন মনিরার বোন জমিলা। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মনিরা ও তার মেয়ে নুর ফাতেমা।
সোমবার ভোরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত জমিলা মোহাম্মদ হোসেনের স্ত্রী। আর আহত মনিরা বেগম আবদুল করিমের স্ত্রী এবং মেয়ে নুর ফাতেমা। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
১৬ এপিবিএন এর পুলিশ সুপার জামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সালমান শাহ গ্রুপের ১২-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৪টি হত্যাকাণ্ড ঘটেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!