[ দেশজুড়ে ]
গভীর রাতে ভূমিকম্পে কাঁপলো নারায়ণগঞ্জ
ফাইল ফটো
নারায়ণগঞ্জে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ২টা ১৬ মিনিটে পর পর কয়েকবার ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বেশকিছু এলাকা। এতে আতঙ্কে রাস্তায় নেমে আসেন এলাকাবাসী।
ভূমিকম্প তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, রাজধানী ঢাকা থেকে ২১ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। যার গভীরতা ২৯ কিলোমিটার। তবে ভূকম্পনের কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার বলেন, আমাদের কাছে নারায়ণগঞ্জে বা আশপাশের এলাকায় ভূমিকম্পের কোনো তথ্য নেই। সর্বশেষ তথ্য আছে ইন্দোনেশিয়ার ভূমিকম্পের।
.png)
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, ভূমিকম্প হয়েছে শুনেছি। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাইনি। আমরা প্রস্তুত আছি।
এদিকে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে সড়কে অবস্থান নেন এলাকাবাসী।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!