ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে নদীতে মিলল যুবকের লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ২৫ এপ্রিল ২০২৩
টাঙ্গাইলে নদীতে মিলল যুবকের লাশ
ফাইল ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের ইশাপাশা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বিকেল পর্যন্ত উদ্ধারকৃত লাশটির পরিচয় পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ওসি নাছির উদ্দিন মৃধা। 

তিনি জানান, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার জমি সংলগ্ন প্রবাহমান ধলেশ্বরী নদীতে যুবকের লাশটি ভেসে উঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!