ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তওবা করে ফের চুরি, জনতার হাতে ধরা শাহজালাল 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৬ এপ্রিল ২০২৩
তওবা করে ফের চুরি, জনতার হাতে ধরা শাহজালাল 
আটককৃত মো. শাহজালাল ওরফে ট্যাবা

ফেসবুকে ভিডিও সাক্ষাৎকারে চুরি ছেড়ে ভালো হওয়ার ঘোষণা দেওয়ার তিন মাসের মাথায় আবারো চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন শাহজালাল ওরফে ট্যাবা নামে এক যুবক। বিষয়টি এখন এলাকার মানুষদের মাঝে বেশ মুখরোচক আলাপে পরিণত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌর এলাকায়।

সেই ভিডিওতে দেখা যায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পূর্বমালিপুর এলাকার বাসিন্দা মো.শাহজালাল ওরফে ট্যাবা চুরি ছেড়ে ভালো হয়ে কাজ করে জীবিকা নির্বাহের কথা বলছেন। একই সঙ্গে জেলার একটি প্রসিদ্ধ স্থানে গিয়ে বিগত দিনে চুরির জন্য অনুতপ্ত হয়ে আর চুরি না করার জন্য তওবা করে প্রতিশ্রুতি দিয়েছেন। 

কিন্তু কথা আর রাখতে পারেননি তিনি। মঙ্গলবার রাতে উপজেলার পৌরএলাকার সারদল গ্রামের আরআই বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তিনি। 

Advertisement

জানা যায়, আটককৃত মো. শাহজালাল ওরফে ট্যাবা উপজেলার পৌর এলাকার পূর্বমালিপুরের বাসিন্দা রুস্তম হাওলাদের ছেলে। এর আগেও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!