ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০৫ কোটি টাকার মাদকসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ২৬ এপ্রিল ২০২৩
১০৫ কোটি টাকার মাদকসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ২১ কেজি আইসসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। জব্দ হওয়া আইসের আনুমানিক মূল্য প্রায় ১০৫ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান পরিচালনা করে আইসসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বুজরুখ ও তার ২ সহযোগীকে আটক করতে সক্ষম হয়।

আটক বুজরুখ মিয়া (২৮) উপজেলার বালুখালী এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে। এ ঘটনায় আটক তার অন্য দুই সহযোগী হলেন, বালুখালীর আব্দুর শুক্কুরের পুত্র মোহাম্মদ ইসমাইল (২৩) ও পালংখালীর আবুল মন্ডলের পুত্র ছৈয়দুল বশর (৪০)।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবির অধিনায়ক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির আওতাধীন পালংখালী বিওপির একটি দল পাচার চক্রের উপস্থিতি টের পেয়ে অভিযান চালায়। পাচার চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!