ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামিন বেরিয়ে ফের মাদক বিক্রি, গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ২৫ এপ্রিল ২০২৩
জামিন বেরিয়ে ফের মাদক বিক্রি, গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৫৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

সোমবার রাত ১০টার দিকে তাদের সিংগাইরের চারিগ্রাম বাজারগামী পাকা রাস্তা থেকে ৫৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোবিন্দল ভোরবাজার এলাকার মো. জামাল ও গোবিন্দল এলাকার মো. ফরিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম। 

Advertisement

তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। আগের মামলায় জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িত হয়েছেন। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে তাদের সিংগাইরের চারিগ্রাম বাজারগামী পাকা রাস্তা থেকে ৫৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!