ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিথর শিশু সাকিব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ২৬ এপ্রিল ২০২৩
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিথর শিশু সাকিব
বজ্রপাত- ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সাকিব নামে এক সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার ১০ বছর বয়সী ভাই হাকিম।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে। মৃত সাকিব দলদলী ইউনিয়ন পরিষদ পাড়ার মুখলেসুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে ঝড় ও শিলাবৃষ্টির সময় দলদলী ইউনিয়ন পরিষদের পাশে বাগানে আম কুড়াতে যায় সাকিব ও হাকিম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। আহত হয় হাকিম। স্থানীয়রা হাকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Advertisement

দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!