সোমবার উপজেলায় ঘরচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন সরদার ওই গ্রামের ভুট্টো সরদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী জানান, ঢাকাতে পড়ালেখা করতেন সুমন। ঈদের আগে বাড়ি আসেন তিনি। সোমবার দুপুরে বৃষ্টি শুরু হয়। ওই সময় উঠানে শুকাতে দেওয়া কাঠ ঘরে তুলছিলেন সুমন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
সাতক্ষীরা সদর থানার ওসি ফকরুল আলম খান জানান, বিষয়টি জেনেছি। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।