[ দেশজুড়ে ]
সরাইলে ৫২ কেজি গাঁজাসহ আটক ৫
আটককৃতরা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৫২ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে র্যাব। বুধবার উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে দুটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলার পৌর শহরের মধ্যপাড়া এলাকার কাদির মিয়ার ছেলে মো. আরিফ, পৌর শহরের পুনিয়াউট এলাকার পিচন মিয়ার ছেলে মো. হাসান, ফুলবাড়িয়া এলাকার মাসুম মিয়ার ছেলে মো. লিমন, বাগানবাড়ি এলাকার খায়ের মিয়ার ছেলে জোবায়ের ও সদর উপজেলার উলচাপাড়া এলাকার মন মিয়ার ছেলে মো. আহাদ মিয়া।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।
.png)
র্যাব জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পরে ওই দুই প্রাইভেটকার তল্লাসী করে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!