জেলার বিভিন্ন উপজেলাতে ৫০০ হেক্টর জমি আম এবং ২০০ হেক্টর জমি লিচুর চাষাবাদ হচ্ছে। বর্তমানে আম ও লিচু গাছে ফল অনেকটাই বড় হয়েছে। এ সময় শিলাবৃষ্টি ফল ও ফসলের জন্য অনেকটাই ক্ষতিকর। জেলার নাজিরপুর, নেছারাবাদ ও সদর উপজেলাতে চাষ হয় আম লিচুসহ বেশ কয়েকটি ফলের। এ মুহূর্তে শিলাবৃষ্টি আম ও লিচুর জন্য হুমকি স্বরুপ বলে জানান কৃষকরা। এছাড়াও অনেক কৃষক বোরো ধান কেটে ঘরে তুলতে পারেননি তাদের জন্যও শিলাবৃষ্টি অনেকটাই ক্ষতির কারণ।
কৃষকরা জানান, প্রচণ্ড তাপদাহে আম ও লিচুর অনেক ক্ষতি হয়েছে। ফলের সাইজ অনেকটাই ছোট রয়ে গেছে। এর মধ্যে শিলাবৃষ্টি ফলের জন্য অনেক ক্ষতিকর। এরকম নিয়মিত শিলাবৃষ্টি হতে থাকলে আম ও লিচুর ক্ষতির আশঙ্কা অনেক বেশি। শুধু আম লিচু নয়, রবি শষ্যের ক্ষেত্রেও শিলাবৃষ্টি অনেক নেতিবাচক প্রভাব ফেলবে।
.png)
জেলা কৃষি স্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার জানান, অনেকদিন পর বৃষ্টি হয়েছে সঙ্গে কিছুটা শিলও পড়েছে। বৃষ্টির প্রয়োজন ছিলো তবে আম লিচুসহ ফলের জন্য শিলাবৃষ্টি ক্ষতিকর। নিয়মিত শিলাবৃষ্টি হলে ফল ও ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।